এইচএসসি কারিগরিতে পাসের হার ৮৮.০৯ শতাংশ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ফল প্রকাশ করা হয়। মোবাইল ফোন থেকে নিয়ম মেনে এসএমএস পাঠিয়েও শিক্ষার্থীরা ফলাফল জানতে পেরেছেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮৮ দশমিক শূন্য ৯ শতাংশ। এ বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা যায়, সারাদেশে এক হাজার ৮১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ১৪ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন এক লাখ ৭৫৬ জন। জিপিএপি-৫ পেয়েছেন ৪ হাজার ৯২২ জন। তাদের মধ্যে ছাত্র এক হাজার ৫৩০ এবং ছাত্রী ৩ হাজার ৩৯২ জন।
ঘোষিত ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, এবছর মোট এক লাখ ৪৫ হাজার ৯১১ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৮০ হাজার ৯৩৩ জন এবং ছেলেরা পেয়েছে ৬৪ হাজার ৯৭৮ জন। ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২১ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ, রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ।
এর আগে ২০২৩ সালে প্রকাশিত ২০০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হারে এগিয়ে ছিলো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগ থেকে এবার সারাদেশে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করেছিলো ৯১ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী।







